হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:২৫

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ঘটনায় করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্টে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও রেদওয়ান আহমেদ রানজীব। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম। এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বর ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই রায় দেন। রায়ে আদালত বলেন, সাবেক ওসি মোয়াজ্জেমকে এই টাকা ভুক্তভোগী নুসরাত জাহানের পরিবারকে দিতে হবে। পরে ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন এবং জামিন প্রার্থনা করেন।

নুসরাত জাহানকে ২০১৮ সালের ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করেন তার মাদ্রাসার শিক্ষার্থীরা। ওই ১০ এপ্রিল সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর ১০ দিন আগে নুসরাত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন বলে অভিযোগ আনা হয় মামলায়।

ইউডি/বিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading