সূচক পতনে শেষ হয়েছে লেনদেন

সূচক পতনে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৬:২০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ সেপ্টেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৪০ কোটি ৬৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে। বুধবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ২০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮৮ পয়েন্ট কমে ২১ হাজার ১৫১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading