সূচকের মিশ্রাবস্থায় শেষ হয়েছে লেনদেন

সূচকের মিশ্রাবস্থায় শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। খবর-ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৯৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমে ২১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading