মুম্বাইয়ের সৈকতে ভেসে এল ৪০ ফুটের বিশাল তিমি

মুম্বাইয়ের সৈকতে ভেসে এল ৪০ ফুটের বিশাল তিমি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৯:৩০

মুম্বাইয়ের সাগরপাড়ে ৪০ ফুট দীর্ঘ ও ৩০ হাজার কেজি ওজনের এক বিশাল মৃত তিমি দেখে ভীড় করতে থাকে মানুষেরা। এত বড় জীব যে পৃথিবীতে থাকতে পারে, এটা ভাবনাতেও ছিল না অনেকের। তাই নিজ চোখে মৃত তিমিকে দেখতে মুম্বাইয়ের পালঘর সমুদ্রসৈকতে গত ২১ সেপ্টেম্বর থেকে জড়ো হতে থাকেন অনেকে।

মহারাষ্ট্রের ভাসাই সৈকত তেমন জনপ্রিয় নয়। তিমিটি সেখানেই ভেসে এসেছিল। আর তিমিটি দেখতে রাতারাতি ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষজন। বিশেষজ্ঞরা তিমির মরদেহ উদ্ধার করে জানিয়েছেন, তিমিটি সম্ভবত আরব সাগরের গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে। আগস্টের মাঝামাঝি তিমিটি মারা যায় বলে ধারণা তাদের।

সৈকতে বিশালাকার তিমির মরদেহ ভেসে আসায় ভিড়ের পাশাপাশি কিন্তু মুশকিল হয় আশেপাশে মানুষদের। মৃত তিমিটি কিছুক্ষণ সাগর পাড়ে থাকার পড়েই তা পচতে শুরু করে। যাতে তৈরি হয় ভীষণ দুর্গন্ধ। এলাকায় থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে বাসিন্দাদের কাছে। এরপর ব্যবস্থা নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

বিষয়টি জানার পর প্রশাসনিক কর্মকর্তারাও নিরুপায় হয়ে যান। তারা তখন স্থানীয়দের জানান, তিমিটি আকারে এত বড় যে, অন্য কোথাও নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সেই কারণে সৈকতেই কোথাও তিমিটিকে পুঁতে ফেলা হবে। এরপর প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় একটি ৫ ফুট গভীর ও ৪০ ফুট দীর্ঘ গর্ত খোঁড়া হয়। সেখানেই সমাধি হয় তিমির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading