নতুন কারা মহাপরিদর্শক আনিসুল হক

নতুন কারা মহাপরিদর্শক আনিসুল হক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৯:৪০

নতুন কারা মহাপরিদর্শক হলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের ডিন এর দায়িত্ব পালন করেন।

আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading