দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর

দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ২১:০৫

আগামী ১৪ নভেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

কবে কোন পরীক্ষা-

১৪ নভেম্বর কুরআন মাজিদ, তাজবিদ ও পদার্থবিজ্ঞান, ১৮ নভেম্বর হাদিস শরিফ এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা-

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। ‘পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।’ পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading