ভবানীপুর জিতে বিজেপিকে দুর্বল করতে চান মমতা

ভবানীপুর জিতে বিজেপিকে দুর্বল করতে চান মমতা
মমতা ব্যানার্জি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ২২:৫০

পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে ইন্ডিয়ার ক্ষমতাসীন দল বিজেপিকে আরও দুর্বল করতে চান বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পদ্মপুকুরে এক নির্বাচনি জনসভায় তিনি একথা জানান। ইন্ডিয়ান সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

বিধানসভা নির্বাচনে নন্দিগ্রামে হেরে গেলেও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মমতা। তবে এজন্য ৫ নভেম্বরের মধ্যে কোনও আসন থেকে জয়ী হতে হবে। এজন্য তিনি ভবানীপুর আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন। ৩০ সেপ্টেমর আসনটিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে।

জনসভায় মমতা বলেন, ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়। মনে রাখবেন বি-তে ভবানীপুর, বি- থেকেই ভারতবর্ষ।

জনতার কাছে আবেদন করেন তাকে ভোট দিয়ে জেতানোর জন্য যাতে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন। তিনি বলেন, বিধায়ক না হলে মুখ্যমন্ত্রী থাকা শোভনীয় হবে না। নন্দীগ্রামের মনোনয়নের দিনই জোর করে আহত করা হলো। পায়ে চোট, তাও হুইলচেয়ারে প্রচার করেছি। কিন্তু মা-মাটি-মানুষ আমার সঙ্গে ছিল। অনেক অত্যাচার, বিজেপি ডেলি প্যাসেঞ্জারি করেও আমাদের মানুষ জিতিয়েছেন। কেউ হয়তো ভাবতেও পারেনি তৃণমূল এত ভোটে জিতবে।

বিজেপি বিধায়কদের দলবদল নিয়েও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, কয়েকটা আসন থেকে অনেকে চলেও এসেছেন। ৮ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। কেউ কথাই বলছে না। কৃষকদের জন্য আমি অনেক আন্দোলন করেছি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading