সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৪:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯৬ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.১৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্। কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৫ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৫ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ২৩১ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২২৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২২৩ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকার, সাইফ পাওয়ারটেরেক ২০৮ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৭৫ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৭৫ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪৬ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading