নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৩ মিউচ্যুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১১:৩৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই লভ্যাংশ পাঠানো হয়েছে।খবর-ডিএসই।
ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।
সূত্র জানায়, ফান্ডগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ চেকের মাধ্যমে পাঠানো হয়েছে।
সমাপ্ত হিসাব বছরে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ১৫ শতাংশ নগদ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ১০ শতাংশ নগদ এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

