করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ৬ হাজার মানুষের মৃত্যু

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ৬ হাজার মানুষের মৃত্যু

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১১:৪৫

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষের।

রবিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৫৭ হাজার ৩৪৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৬১ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬২৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬৩৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ইন্ডিয়াতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২২১ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯৪৮ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading