লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১৪২ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯৯ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকার। ৯১ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার, ডেল্টা লাইফ, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, ম্যাকসন স্পিনিং, অ্যাক্টিভ ফাইন এবং এসএস স্টিল।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading