দর পতনের শীর্ষে সিভিও পেট্রো
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:৫৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬১.১৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিভিও পেট্রোকেমিক্যালের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিভিও পেট্রোকেমিক্যালের। ক্লোজিং দর ছিল ২৫০ টাকা ২০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সা বা ৭.৬৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৬.৮৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.২৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.০৫ শতাংশ, প্রগতি লাইফের ৪.৯৮ শতাংশ, এএমসিএল প্রাণের ৪.৯১ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৭৪ শতাংশ, কে এন্ড কিউয়ের ৪.৪৭ শতাংশ এবং এএফসি এগ্রোর ৪.৪৪ শতাংশ দর কমেছে।

