দর বাড়ার শীর্ষে আমরা নেট
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৬:০৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১৪০ বারে ২৫ লাখ ৩৬ হাজার ৯৭০টি শেয়ার লেনদেন করে। খবর-ডিএসই।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, জাহিন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, সিলভা ফার্মা,ওরিয়ন ফার্মা, নিউ লাইন ক্লোথিং ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

