হিলি বন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা

হিলি বন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৮:৪৫

পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। বর্তমান দাম বেড়ে হয়েছে ১০০ টাকা কেজি। দেশি মোকাম ও ভারত মোকাম থেকে আমদানি কম হওয়ায় হঠাৎ বেড়ে গেছে কাঁচামরিচের দাম, এমনটিই বলছেন কাঁচামরিচ পাইকারি ব্যবসায়ীরা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, পাঁচদিন আগে যে কাঁচামরিচের দাম ছিলো ৫০ থেকে ৬০ কেজি। আজ সেই কাঁচমরিচ খুচরা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পাঁচদিন আগে খুচরা ব্যবসায়ীরা ৪৪ থেকে ৪৫ টাকা পাইকারি ক্রয় করে তা খুচরা বিক্রি করেছেন ৫০ থেকে ৬০ কেজি দরে। আজ সেই কাঁচমরিচ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে পাইকারি ক্রয় করে তা বিক্রি করছে ১০০ টাকা কেজি দরে।

একজন ক্রেতা মাফিজুর রহমান বলেন, পাঁচদিন আগে যে কাঁচমরিচ কিনে ছিলাম ৫০ টাকা দিয়ে। আজ তা কিনতে হলো ১০০ টাকা দরে। হঠাৎ এক লাফে ৫০ টাকা বাড়লো, গরীব মানুষরা কিভাবে কিনবে?

একজন ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে একপোয়া কাঁচমরিচ নিলাম ১৫ টাকা দিয়ে, আজ তা কিনতে হলো ২৫ টাকা দিয়ে। এভাবে হঠাৎ দাম বাড়লে আমাদের যত সমস্যা?

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, হঠাৎ কাঁচামরিচের দাম বাড়ায় ক্রেতাদের সাথে অনেক কথা বলতে হচ্ছে। ৫০ টাকার মরিচ আজ বিক্রি করতে হচ্ছে ১০০ টাকা দরে। আজ পাইকারি কিনলাম ৯০ টাকা দরে।

পাইকারি কাঁচমরিচ ব্যবসায়ী ফারুখ হোসেন বলেন, ভারত থেকে এক থেকে দুই গাড়ি কাঁচমরিচ বন্দরে আসছে। তাও আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। এদিকে দেশি পাইকারি বাজারে কাঁচামরিচের উৎপাদন কমে গেছে। যার কারণে বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

মোসলেম উদ্দিন, হিলি প্রতিনিধি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading