করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু কমেছে

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু কমেছে

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ০৯:২০

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। মহামারি করোনায় আক্রান্ত হয়ে এক দিনে প্রায় ৫ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২২ হাজারের বেশি মানুষের।

সোমবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৬১ হাজার ৮০০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ২৫৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯০১ জন। এর আগের দিন করোনায় মারা যান ৫ হাজার ৯৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২২ হাজার ৯৯১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬২৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬ হাজার ৩১৭ জন মানুষ মারা গেছেন।

এছাড়া,ইন্ডিয়ার করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ২৪৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ২২৫ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪১৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইঊডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading