হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৫:৫৫

সারাদেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, হাম উপসর্গে সারা দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৯ জনের। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ১৬২ জন।

চলতি বছর গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩৬ জন। আর মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০০ জন। অর্থাৎ হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading