বাবা হারালেন শ্রীলেখা মিত্র

বাবা হারালেন শ্রীলেখা মিত্র

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৩:১৫

ইন্ডিয়ান বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্র আর নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলেখা নিজেই ফেসবুকে পোস্ট করে দুঃসংবাদটি দেন। মাত্র দুটি শব্দে তিনি লেখেন, আমার বাবা।

এরপর ইন্ডিয়ান সংবাদমাধ‌্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে, খবরটি নিশ্চিত করেন তিনি। পুজার ঠিক আগে শ্রীলেখার বাবার এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীকে। বিভিন্ন সময় একাধিক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, বাবা তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

কোনও দিন, কোনও পদক্ষেপে বাবা তাকে বাধা দেননি। বরং নিজের পেশায় শ্রীলেখা যাতে আরও উন্নতি করতে পারেন সে জন্য উৎসাহ জুগিয়েছেন। সন্তোষ মিত্রও ছিলেন স্পেসিয়ান অভিনেতা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading