ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫৫

ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫৫
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১২:২৫

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ‌্য নিশ্চিত করে জানানো হয়, রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় থানা পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশগ্রহণ করে।

এসময় গ্রেপ্তার ব‌্যক্তিদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইঊডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading