করোনা: বিশ্বে প্রাণ গেলো আরও ৫৩৫১ জনের
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ০৯:৩৫
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৫ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষের।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৩৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯২৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৫১ জন। এর আগের দিন করোনায় মারা যান ৪ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫৩০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৩ লাখ ২২ হাজার ৯৯১ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯ হাজার ১১৯ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ইন্ডিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ইউডি/সুস্মিত

