পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক, আহত ৪

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক, আহত ৪

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১০:৩০

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চায়ের দোকানে বজ্রপাতে রঞ্জিত বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরিবাড়ী এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রঞ্জিত বর্মন একই এলাকার ভুজেন্দ্রনাথ বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জিত বর্মনসহ অন্যরা জামুরিবাড়ী এলাকার বাজারের একটি চায়ের দোকানে অন্যদের মতো অপেক্ষা করছিলেন। রাতে হঠাৎ ঝড়ো বাতাস আর বৃষ্টি শুরু হলে চায়ের দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রঞ্জিতসহ আরো চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত বর্মনকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) দুলাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading