সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষ: গুলিতে আহত ১০

সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষ: গুলিতে আহত ১০

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:০০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে বালি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, সাতকানিয়ার চরতি ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading