আওয়ামী লীগ সরকার উন্নয়‌নের সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

আওয়ামী লীগ সরকার উন্নয়‌নের সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:১০

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়‌নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকারের আমলে দে‌শের সর্ব‌ক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।

বৃহস্প‌তিবার (৩০ সেপ্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ের অডিটেরিয়ামে তারা‌বো পৌর প‌রিষ‌দের মা‌সিক সাধারণ সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের সর্ব‌ক্ষে‌ত্রে যে প‌রিমান উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’ এসময় তারা‌বো পৌরসভার উন্নয়‌নে সব ধর‌নের সহ‌যোগিতা করার আশ্বাসও দেন মন্ত্রী।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন- রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। মেয়র ব‌লেন, ‘তারাবো পৌরসভাকে সারাদেশের ম‌ধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তারা‌বো পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী‌দের ম‌নো‌যোগ দি‌য়ে কাজ কর‌তে হ‌বে।’

তারা‌বো পৌরসভার স‌চিব তাজুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারা‌বো পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, আক্তার হো‌সেন মোল্লা, আনোয়ার হো‌সেন, ‌রা‌সেল সিকদার, জ‌সিম উদ্দিন, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, মাহফুজা‌ আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading