দর পতনের শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৭:১০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৫.৪৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার ইস্টার্ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৫৮ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪২ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গর্মেন্টসের ৪.৭৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৬৫ শতাংশ, নূরানী ডাইংয়ের ৪.০৪ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৩.২৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩.২৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.২৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.২১ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের ৩.১৫ শতাংশ দর কমেছে।

