ইনডেক্স অ্যাগ্রোর পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৭:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। কোম্পানিটির সভায় প্রথমবারের মতো আসতে পারে লভ্যাংশ ঘোষণা।

