আজ থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

আজ থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ০৯:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এবারই প্রথমবারের মতো রাজধানীর বাইরে হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরে দেশের ৭ বিভাগের

শুক্রবার (১ অক্টোবর) আজ সকাল ১১ টা থেকে শুরু হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হবে ভর্তি পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই। আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয় নিশ্চিত করেছে।

উপাচার্য আরও জানান, যারা এর আগে ভর্তি জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে, তাদের আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুদিন আগেও দুজনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতে একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোতেও কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না। পরীক্ষা সব জায়গায় একসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।

গত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির কথা উঠে আসছে। তবে এবার এ জাতীয় সমস্যা সমাধানে সবাই সতর্ক আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।

তিনি জানান, এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিন আগে থেকেই আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছি। আশা করছি কোনো সমস্যা হবে না।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, মোটি আট বিভাগে ৮ বিশ্ববিদ্যালয়ে হবে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে হবে ৭ বিশ্ববিদ্যালয়ে। ১ অক্টোবরই ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আজ ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র চ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading