শেখ আলেমা’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ

শেখ আলেমা’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ
শেখ আলেমা খাতুন । উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ । শনিবার, ০২ অক্টোবর ২০২১ । আপডেট ০০:০১

আজ শনিবার (০২ অক্টোবর) উত্তরদক্ষিণ-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদকমন্ডলীর সভানেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা শেখ আলেমা খাতুনের ২১তম মুত্যুবার্ষিকী। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করে ২০০০ সালের এইদিনে তিনি মারা যান।

এ উপলক্ষে আজ বাদ-আছর লালমাটিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে ও বাদ-এশা লালমাটিয়া গভঃ স্টাফ কোয়ার্টার জামে মসজিদে পৃথক ভাবে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া গতকাল শুক্রবার (০১ অক্টোবর) বাদ-জুম্মা লালমাটিয়ার দুই মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মসজিদে মরহুমের গ্রামের বাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেখ আলেমা উত্তরদক্ষিণ পত্রিকা প্রকাশের অন্যতম উদ্যোক্তা ছিলেন।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘সলিডারিটি বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবে তিনি বিভিন্ন সমাজসেবা ও কল্যাণমূলক কাজের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading