মুফতি কাজী ইব্রাহীম কারাগারে

মুফতি কাজী ইব্রাহীম কারাগারে

উত্তরদক্ষিণ । শনিবার, ০২ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৫৫

ওয়াজ নসিহতের নামে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই (নিরস্ত্র) মো. হাসানুজ্জামান দুই দিনের রিমান্ড শেষে কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। কাজী ইব্রাহীমের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর ভোরে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে তাকে আটক করা হয়। এরপর গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্নমাধ্যম ব্যবহার করে মুফতি কাজী ইব্রাহিম নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জেড এম রানা নামের এক ব্যক্তি গত ২৮ সেপ্টেম্বর রাতে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করা হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading