শেখ আলেমা’র ২১তম মৃত্যুবার্ষিকীতে কোরানখানি ও দোয়া মাহফিল

শেখ আলেমা’র ২১তম মৃত্যুবার্ষিকীতে কোরানখানি ও দোয়া মাহফিল
শেখ আলেমা । উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ০০:০১

দৈনিক উত্তরদক্ষিণ-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদকমন্ডলীর সভানেত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা শেখ আলেমা খাতুনের ২১তম মুত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (০২ অক্টোবর) কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দৈনিক উত্তরদক্ষিণের উদ্যোগে শনিবার বাদ-আছর লালমাটিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলেম ও মাদ্রাসার ছাত্রসহ দুই শতাধিক মুসল্লী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহম্মাদ মাসুদুর রহমান।

অপরদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে লালমাটিয়ার গভঃ স্টাফ কোয়ার্টার জামে মসজিদে পৃথক ভাবে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শনিবার বাদ-এশা অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম মাওলানা মোহম্মাদ মকবুল হোসাইন মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া গতকাল শুক্রবার (০১ অক্টোবর) বাদ-জুম্মা লালমাটিয়ার দুই মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মরহুমের গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলার নলকুড়া গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করে ২০০০ সালের ০২ অক্টোবর শেখ আলেমা মারা যান।

শেখ আলেমা উত্তরদক্ষিণ পত্রিকা প্রকাশের অন্যতম উদ্যোক্তা ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা ‘সলিডারিটি বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবে তিনি বিভিন্ন সমাজসেবা ও কল্যাণমূলক কাজের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading