ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির লেনদেন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ১৫ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৯১ লাখ টাকা। খবর-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফনিক্স ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সোনালী পেপার লিমিটেডের ৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিএটিবিসি, বে-লিজিং, বিবিএস কেবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা, ব্রাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, দেশবন্ধু পলিমার, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, ইন্দো-বাংলা ফার্মা, আইসিবি, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স, কাট্টলি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading