২৫ অক্টোবর ইসলাম অক্সিজেনের রোড শো

২৫ অক্টোবর ইসলাম অক্সিজেনের রোড শো
ইসলাম অক্সিজেন লোগো

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১০

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় ইসলাম অক্সিজেন লিমিটেড। এ জন্য কোম্পানিটি রোড শো’র আয়োজন করেছে। আগামী ২৫ অক্টোবর কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হবে। খবর-কোম্পানি।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর রেডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading