করোনায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

করোনায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২০

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম।

এর আগে সর্বশেষ ১৭ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।

গত এক দিনে মারা যাওয়া ১২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৭ হাজার ৬৪৭ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ২২ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ৬৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading