আবারও বিসিবি সভাপতি নাজমুল হাসান

আবারও বিসিবি সভাপতি নাজমুল হাসান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:০০

পুরনো দায়িত্ব নতুন করে পেলেন নাজমুল হাসান। আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন তিনি। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয় বুধবার। সেদিন বেসরকারিভাবে ফলাফল জানানোর পর আনুষ্ঠানিক ফল ঘোষণা হয় বৃহস্পতিবার দুপুরে। এ দিনই নতুন বোর্ডের প্রথম সভায় নাজমুলকে নির্বাচিত করা হয় বোর্ড সভাপতি।

এই নিয়ে টানা চতুর্থবার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন নাজমুল হাসান। ২০১২ সালের অক্টোবরে প্রথমবার দায়িত্ব নেন তিনি সরকারের মনোনয়নে। পরের বছরের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপর ২০১৭ সালে ও এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হলেন তিনি।

গত কিছুদিনে যদিও বেশ কয়েক দফায় তিনি এই দায়িত্ব চালিয়ে যেতে অনাগ্রহের কথা বলেছেন। ডাক্তার তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন, নতুন নেতৃত্ব দেখতে চান, এসব কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন। তবে শেষ পর্যন্ত বোর্ড পরিচালকের দায়িত্ব নিতে তিনি ঠিকই নির্বাচনে আসেন। বোর্ড পরিচালকরাও অনুমিতভাবে তাকেই দিলেন বোর্ড প্রধানের দায়িত্ব।

এই প্রথমবার অবশ্য নির্বাচনে নেমে বোর্ড পরিচালক হয়েছেন তিনি। আগের দুই নির্বাচনে সরাসরি বোর্ড পরিচালক হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের ৫৩টি পেয়ে তিনি নির্বাচিত হন।

সভাপতির মতো বিসিবির পরিচালনা পরিষদেও পুরনোদের আধিক্য। ২৫ বোর্ড পরিচালকের ১৯ জনই ছিলেন আগের বোর্ডে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading