গৌরী খানের জন্মদিনে, ছেলের জামিন শুনানি

গৌরী খানের জন্মদিনে, ছেলের জামিন শুনানি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:০০

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার স্ত্রী গৌরী খান। ৮ অক্টোবর স্বানামধন্য এই প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনারের জন্মদিন।

গৌরীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা। মেয়ে সুহানা খান ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শাহরুখ ও গৌরীর একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’

এদিকে মায়ের বিশেষ এই দিনে আদালতে জামিনের জন্য হাজির হবেন ছেলে আরিয়ান খান। সম্প্রতি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করে ইন্ডিয়ার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ইন্ডিয়ার পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর ৪ অক্টোবর আরিয়ানসহ অন্যদের আদালতে তোলা হয়। পরে ৭ অক্টোবর পর্যন্ত তাদের এনসিবির হেফাজেত রাখার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (৭ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এ সময় আরিয়ানের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে ১৪ অক্টোবর পর্যন্ত বিচারকি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ড বাড়ানোর আবেদন করলে তা-ও নাকচ করেন আদালত। এ রায়ের পরপরই আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে অন্তবর্তীকালীন ও পূর্ণ জামিন আবেদন করেছেন। শুক্রবার (৮ অক্টোবর) এ শুনানি অনুষ্ঠিত হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading