আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায়, নিহত কমপক্ষে ৫০

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায়, নিহত কমপক্ষে ৫০

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:২৮

আফগানিস্তানের কুন্দজ প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদে নামাজরত ৫০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফগানিস্তানে তালেবান সরকারের তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ স্থানীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৮ অক্টোবর) নামাজ চলার সময় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানান তিনি।

জাবিউল্লাহ মুজাহিদ টলো নিউজকে বলেন, আজ কুন্দুজের খানাবাদ বন্দর এলাকায় শিয়াদের একটি মসজিদ লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে আমাদের অনেক নাগরিক শহিদ ও আহত হয়েছেন।

এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়াদের উপর বরাবরই হামলা চালায় জঙ্গীগোষ্ঠী আইএস-কে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading