৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৪৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ছয় দিন।

সোমবার (১১ অক্টোবর) সাপ্তাহিক ছুটিসহ আগামী শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার (১৭ অক্টোবর) থেকে ফের স্থলবন্দরটির কার্যক্রম শুরু হবে।

রবিবার (১০ অক্টোবর) রাতে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু এসব কথা জানান। আতাউর জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় ইন্ডিয়ার মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। ইন্ডিয়ার মহদিপুর স্থলবন্দর আমদানি ও রাপ্তানি গ্রুপের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ আমাদেরকে এ তথ্য জানিয়েছেন।

ফলে ইন্ডিয়ার স্থলবন্দরে ছয়দিনের ছুটি থাকায়, দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading