করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫৪৩
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৪০
দেশে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৪৩ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস।
সোমবার সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছিল আর ৫৯৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৭০১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫৬ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৬৮ শতাংশের বেশি। আর যে ১৪ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

