দরপতনের শীর্ষে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৩৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড । আজ কোম্পানিটির দর ১২ টাকা ২০ পয়সা বা ৭.৫১ শতাংশ কমেছে। খবর-ডিএসই।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০৯ বারে ৫ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ৩ টাকা ৫০ পয়সা বা ৭.৪৫ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিং মিলসের ৮০ পয়সা বা ৬.১৫ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, ম্যাকসন্স স্পিনিং, এমবি ফার্মা, সাইফ পাওয়ারটেক, মতিন স্পিনিং,সী পার্ল বীচ ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড।

