মানব পাচারকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

মানব পাচারকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার । র‍্যাব

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৩২

মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়া মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও সহযোগী তৈয়বসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান। তিনি বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়বসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার করে টুটুল মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে সকাল সাড়ে ১১টায় কাওরানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading