মতিঝিলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:১০

রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর সোয়া ১২টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লাগে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন বলেন, দুপুর সোয়া ১২টার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ১২ তলা ওই ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading