লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৫৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির ১৮২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০৩ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার। ৯২ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইইএফসি ব্যাংক ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ডেলটা লাইফ,ব্রিটিস আমেরিকান টোবাকো, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার এবং পাওয়ার গ্রীড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading