গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭৩৭ জন। ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading