পূজামণ্ডপে হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা

পূজামণ্ডপে হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ২৩:০৮

দেশের বিভিন্ন জেলায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সব ঘটনায় অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ‘মৌন প্রতিবাদ’ সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।

প্রতিবাদ সভায় ডাকসুর সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় পরিধান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এস এম রাকিব সিরাজী বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বঙালির চিরাচরিত অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করি। আমাদের সংবিধান দেশের সব মানুষকে নিজ ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দুর্গা উৎসবে প্রতিমা ভাঙচুর ও ধর্মকে অবমাননা করে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করেছে, তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাই।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading