কিছু ‘বিভ্রান্তিকর খবরের’ পর বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা ইন্ডিয়ার

কিছু ‘বিভ্রান্তিকর খবরের’ পর বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা ইন্ডিয়ার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ২৩:২০

ধর্মীয় সমাবেশে হামলা সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর খবরের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের গৃহীত ত্বরিত পদক্ষেপ এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় ইন্ডিয়া বাংলাদেশের প্রশংসা করেছে।

ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বিকালে এখানে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশে ধর্মীয় সমাবেশে হামলা সংক্রান্ত অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে কিছু বিভ্রান্তিকর খবর আমাদের গোচরে এসেছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশ সরকার আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, ইন্ডিয়া অবগত রয়েছে যে, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের সহায়তায় বাংলাদেশে চলমান দুর্গাপূজা উৎসব উদযাপন অব্যাহত রয়েছে।

মুখপাত্র আরো বলেছেন যে, ইন্ডিয়ান হাই কমিশন ও বাংলাদেশে তাদের কনস্যুলেট ঢাকায় এবং স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষের সাথে স্পষ্টতই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading