মুন্নু এগ্রোর পর্ষদ সভা ২৮ অক্টোবর
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। খবর-কোম্পানি।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

