বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩৫

রাশিয়ার উরাল পর্বতমালার পূর্বে ইয়েকাতেরিনবার্গ শহরে বিষাক্ত মদ পানে ১৮ জন মারা গেছেন। শনিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি।

রবিবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা মিথেনলযুক্ত মদ পান করেছিলেন। যেই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে।

রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষাক্ত এই মদ পানের কারণে ১৮ জন মারা গেছেন।

এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়। তদন্ত করে দেখা যায়, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের এসব মানুষ ওই মদ কিনে এনেছিলেন। বিষাক্ত মদ বিক্রেতাদের দুজনকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading