দর বৃদ্ধির শীর্ষে সাউথবাংলা এগ্রিকালচার
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৩২
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৫টির বা ১৭.২৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বৃহস্পতিবার সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ক্লোজিং দর ছিল ১৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১ টাকায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৯.০৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮.২২ শতাংশ, সোনালী পেপারের ৭.১০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৬.৭৭ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫.০৫ শতাংশ, প্রাইম লাইফের ৪.০২ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩.৭৬ শতাংশ, আল-আরাফা ইসলামি ব্যাংকের ৩.৪৩ শতাংশ এবং এবি ব্যাংকের ৩.৪০ শতাংশ দর বেড়েছে।

