৯ উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করার পরামর্শ

৯ উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করার পরামর্শ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ অক্টোবর ২০২১ । আপডেট ২২:৪০

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট সমীক্ষা মূল প্রকল্পে অন্তর্ভুক্ত করে দ্রুত কাজ শুরু করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম, এ, মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং বীরেন শিকদার সভায় অংশগ্রহণ করেন।
সভায় নগর উন্নয়ন অধিদপ্তরের প্রস্তাবিত ‘নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প’ শীর্ষক সমীক্ষা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নগর উন্নয়ন অধিদপ্তর থেকে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
সভায় নগর উন্নয়ন অধিদপ্তরের প্রস্তাবিত ‘নয়টি উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট’ প্রকল্পটির কাজে সন্তোষ প্রকাশ করা হয়। সমীক্ষা প্রকল্পটি মূল প্রকল্পে অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করে বর্তমান সরকারের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব), বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রকল্প পরিচালকসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading