চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো-লাভেলো আইসক্রীম, ডরিন পাওয়ার, তিতাস গ্যাস ও বিডি ল্যাম্পস লিমিটেড।
লাভেলো আইসক্রীম: কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৩১ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ছিল ১২ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ডরিন পাওয়ার: কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে সকল শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস ডিভিডেন্ড এবং উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৫৩ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪০ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
তিতাস গ্যাস: ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর কোম্পানিটি ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৫৭ পয়সায়। আগের বছর একই সময়ে ছিল ৭১ টাকা ৩৯ পয়সা।
আগামী ২০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
বিডি ল্যাম্পস: কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৬ পয়সা। এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ৬৫ পয়সা।
আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

