আজ ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

আজ ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৩১

বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার বন্ধ থাকবে। খবর-ডিএসই ও সিএসই।

সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। আগামীকাল ২১ অক্টোবর থেকে পুঁজিবাজারের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে ২০ অক্টোবর ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার করা হলো।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading