সাভারে ট্রাকচাপায় পত্রিকার হকার নিহত

সাভারে ট্রাকচাপায় পত্রিকার হকার নিহত

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১২: ২২

সাভারের নবীনগরে ট্রাকচাপায় মো. রুহুল আমিন (৬০) নামে এক পত্রিকার হকার নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন টাঙ্গাইলের সদর থানাধীন ফারজানা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করতেন।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে স্মৃতিসৌধের ভেতরে পত্রিকা দিতে যাচ্ছিলেন রহুল আমিন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক পার হতে গেলে মানিকগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading